সাংবাদিকতার শুরুতে | Basic Journalism
About Course
সাংবাদিকতা বিষয়ক ধারণা আরও সহজপ্রাপ্য করতে সংবাদকর্মী ও সাংবাদিকতায় আগ্রহীদের সাংবাদিকতা সংশ্লিষ্ট জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কোর্সটি বিন্যাস করা হয়েছে।
এই কোর্সে ৮টি লেসন/পাঠ রয়েছে, যা ধারাবাহিকভাবে নির্দিষ্ট দিন অন্ত অংশগ্রহণকারীদের নিকট উন্মুক্ত করা হবে। প্রতিটি পাঠে থাকছে লাইভ/সরাসরি উপস্থাপন।
অংশগ্রহণকারীদের প্রতিটি উপস্থাপনায় সঙ্গে থাকছেন ফ্রন্টপেইজের সম্পাদক সেলিম খান। অংশগ্রহণকারীগণ কোর্স সংশ্লিষ্ট যেকোন প্রশ্ন, সমস্যা বা মতামত প্রশিক্ষকের সাথে অনলাইনে আলোচনা করতে পারবেন।
কুইজ ও অ্যাসাইনমেন্ট দেয়া হবে যা অংশগ্রহণকারীদের নিকট নির্দিষ্ট সময়ে উন্মুক্ত হবে এবং নির্ধারিত সময়/দিনের মধ্যে তাদেরকে উত্তর করতে হবে। নির্ধারিত দিন/সময় পার হয়ে গেলে কুইজ/অ্যাসাইনমেন্টটি ইনএকটিভ হয়ে যাবে এবং তাতে অংশ নেয়ার সুযোগ থাকবে না। তবে কোন সমস্যা হলে তা যথাসময়ে ফ্যাসিলিটেটরের সাথে যোগাযোগ করে সমাধান করা যেতে পারে।
অনলাইনের সকল পাঠ ও কার্যক্রম শেষ হয়ে গেলে অশগ্রহণকারীদেরকে মূল্যায়ন করে কৃতকার্যদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে।
কোর্স শেষে সার্টিফিকেটের পাশাপাশি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য থাকছে Pubali Bank-এর Pre-Foreign Loan সুবিধা পাওয়ার সুবর্ণ সুযোগ! যা আপনার ক্যারিয়ার গড়তে সহায়ক হবে।